Tuesday, April 21, 2026
কলকাতা

KMC-র অন্দরে কিভাবে প্রভাব বাড়াল ভুয়ো IAS দেবাঞ্জন? তদন্তে পুলিশ

কলকাতা: ভুয়ো টিকাকাণ্ডে মঙ্গলবারই গ্রেফতার করা হয়েছে দেবাঞ্জন দেবকে (Debanjan Deb)। এরপরই চাঞ্চল্যকর সব তথ্য উঠে আসছে যা নিয়ে শোরগোল পরে গিয়েছে রাজ্য রাজনীতিতে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, কিভাবে কলকাতা কর্পোরেশনের (KMC) অন্দরে প্রভাব বিস্তার করলেন দেবাঞ্জন দেব? কার সাহায্যে প্রভাবশালীদের কাছাকাছি পৌঁছলেন তিনি? দেবঞ্জনকে কর্পোরেশনের কেউ কি সাহায্যে করেছে?

পুলিশি জেরায় ধৃত ভুয়ো IAS জানিয়েছে, করোনার প্রকোপ শুরু হলে মাস্ক, পিপিই কিট, স্যানিটাইজারের কারবার শুরু করেন তিনি। মেহতা বিল্ডিং থেকে সস্তার এইসব সমস্ত সামগ্রী কিনে আনতেন। অসৎ উপায়ে চলা কারবার যাতে ধরা না পড়ে সেজন্য কলকাতা কর্পোরেশনের প্রভাবশালীদের কাছাকাছি আসেন।

পুলিশ জানিয়েছে, জেরায় দেবাঞ্জন জানিয়েছে, প্রথমে সে এক চিকিৎসক নেতার সঙ্গে আলাপ জমান। করোনার একদম শুরুর দিকে মাস্ক, পিপিই কিট, স্যানিটাইজারের অকালের সুযোগ নিয়ে, সমাজ সেবার নামে সেই সমস্ত সামগ্রী বিলি করেন। এ ভাবেই কলকাতা পুরসভায় অবাধ প্রবেশের রাস্তা সুগম করে দেবাঞ্জন।

নিজেকে কন্ট্রাক্টর পরিচয় দিয়ে বেশ কিছু কন্ট্রাক্টও পান বলে খবর। এছাড়া কলকাতা কর্পোরেশেনর বিশেষ কমিশনার তাপস চৌধুরীর সই নকল করে বেসরকারি ব্যাঙ্কে একাধিক অ্যাকাউন্টও খোলেন তিনি। বর্তমানে দেবাঞ্জনের বক্তব্যের সত্যতা যাচাই করে দেখছেন তদন্তকারীরা।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।