পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি
কলকাতা ট্রিবিউন ডেস্ক: পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি (BJP Candidate List)। শনিবার সন্ধ্যায় ৫টি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করলো বিজেপি। পাশাপাশি বসিরহাট উত্তর, বিষ্ণুপুর এবং বেহালা পূর্ব কেন্দ্রে প্রার্থী বদলও করা হয়েছে।
এক নজরে কে কোথায় টিকিট পেল-
1. কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে বিজেপি প্রার্থী তারকনাথ চট্টোপাধ্যায়কে।
2. কল্যাণীতে প্রার্থী হয়েছেন অনুপম বিশ্বাস।
3. দমদম উত্তরে বিজেপির প্রার্থী সৌরভ শিকদার।
4. মধ্যমগ্রামে বিজেপি প্রার্থী অনিন্দ্য রাজু বন্দ্যোপাধ্যায়।
5. উলুবেড়িয়া পূর্ব থেকে রুদ্রপ্রসাদ বন্দ্যোপাধ্যায়।
তালিকা অনুযায়ী, বসিরহাট উত্তর থেকে কৌশিক সিদ্ধার্থকে প্রার্থী করেছে বিজেপি। বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী অভিজিৎ সর্দার। বেহালা পূর্ব থেকে বিজেপি প্রার্থী শঙ্কর সিকদার।
উল্লেখ্য, প্রথম দফায় ১৪৪টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছিল বিজেপি। দ্বিতীয় দফায় ১১২টি আসনে, তৃতীয় দফায় ১৯টি আসনে, চতুর্থ দফায় ১৩টি আসনে এবং পঞ্চম দফায় ৫টি আসনে প্রার্থী ঘোষণা করলো বিজেপি।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে ২ দফায় ভোটগ্রহণ। প্রথম দফা ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল। ভোটের ফল প্রকাশ ৪ মে।


