Sunday, July 26, 2026
দেশ

কেরালা উপকূল থেকে ১২ হাজার কোটি টাকার মাদক আটক, ধৃত পাক নাগরিক

কলকাতা ট্রিবিউন ডেস্ক: কেরালা উপকূল থেকে বিপুল পরিমাণ টাকার মাদক সহ এক পাকিস্তানি নাগরিক আটক। ধৃত ওই পাক নাগরিকের কাছ থেকে ২৫০০ কেজি ‘মেথ’ পাওয়া গিয়েছে। শনিবার এক বিশেষ অভিযানে আটক করা হয় এই বিপুল পরিমাণ মাদক।

ধৃত ওই পাক নাগরিক এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য কোচিনের মাত্তানচেরি ওয়ার্ফে আনা হয়েছে। এনসিবি ঘটনার তদন্ত শুরু করেছে।

এনসিবি জানিয়েছে, এত পরিমাণে মেথ এর আগে একসঙ্গে কখনও বাজেয়াপ্ত হয়নি ভারতে। এই অভিযানে ভারতীয় নৌসেনা তাদের সাহায্য করে।

জানা গেছে, বড় জাহাজ থেকে ২৫০০ কেজি মেথ উদ্ধার করা হয়েছে। ১৩৪টি বস্তায় ছিলো ওই মেথ। বড় জাহাজ থেকে ছোট ছোট নৌকায় করে ওই মাদক ভারতে পাচার করার পরিকল্পনা ছিলো। উদ্ধারকৃত মেথের বস্তার গায়ে পাকিস্তান লেখা ছিলো।

উল্লেখ্য, ভারতে পাচার হওয়া মাদকের অধিকাংশ আসে পাকিস্তান, আফগানিস্তান বা ইরান থেকে।