Tuesday, September 22, 2026
দেশ

দীর্ঘ ৯ ঘণ্টার জেরা শেষে সিবিআই দফতর থেকে বের হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সকাল সাড়ে ১১টা থেকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জেরা শুরু করে সিবিআই। দীর্ঘ ৯ ঘন্টা জেরার পরে রাত সাড়ে ৮টা নাগাদ সিবিআই দফতর থেকে বের হন কেজরিওয়াল।

জানা গেছে, ফের কেজরিকে ডাকতে পারে সিবিআই। এদিন তাকে জেরায় গুরুত্বপূর্ণ তথ্য জানা গিয়েছে।

কেজরিওয়াল জানান, সিবিআই কর্তারা তাঁকে আবগারি নীতি নিয়ে মোট ৫৬টি প্রশ্ন করেন। তিনি প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়েছেন।