Monday, January 19, 2026
রাজ্য​

উপকূলবর্তী এলাকায় আটকে পড়া মানুষজনকে উদ্ধারে নামল সেনা

কলকাতা: ঘূর্ণিঝড় ইয়াসের পশ্চিমবঙ্গের উপকূলে তাণ্ডব চালালো। উত্তাল সমুদ্রের ঢেউ। একে ভরা কোটাল তার উপর ইয়াসের জোড়া ধাক্কায় দিঘা এবং সুন্দরবন সংলগ্ন এলাকায় যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। আটকে পড়া বাংলায় মানুষজনকে উদ্ধারে সেনা নামানো হয়েছে।

ঘূর্ণিঝড় ইয়াসের আগাম সতর্কতা হিসেবে রাজ্যের বিভিন্ন জায়গায় ১৭ কোম্পানি সেনা মোতায়েন করা হয়েছিল। বুধবার দুপুরে বিভিন্ন এলাকায় আটকে থাকা মানুষজনকে বের করে কাছাকাছি আশ্রয় শিবিরে পৌঁছে দেন সেনা। ছবিতে দেখা যাচ্ছে, কোথাও হাঁটুজল জল, কোথায় কোমর সমান পেরিয়ে দুর্গতদের নিরাপদস্থানে নিয়ে যাচ্ছেন তাঁরা। পাশাপাশি, এলাকাবাসীর সঙ্গে হাতে হাত মিলিয়ে বালির বস্তা দিয়ে জল ঢোকা বন্ধ করতেও দেখা যায় তাঁদের।

রাজ্যের ১০ জেলা হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগণা, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূমে ১৭ কোম্পানি সেনা নামানো হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যৌথভাবে দুর্যোগ মোকাবিলা করছে ভারতীয় সেনা। বিভিন্ন এলাকায় পাঠানো হয়েছে ত্রাণ সামগ্রী।

এদিকে, ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবের রাজ্যের বিভিন্ন এলাকায় ১৩৪টি বাঁধ ভেঙে গিয়েছে। যার ফলে নদীর জল ঢুকে গিয়েছে গ্রামে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভরা কোটালের জন্যই বুধবার দুপুরে এত বেশি ক্ষতি হলো। তিনি জানান, বুধবার রাত ৮ টা ৪৫ পর্যন্ত জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকছে। রাতের জোয়ারে ভেঙে যাওয়া বাঁধ দিয়ে জল ঢুকতে পারে।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।