ধর্মান্তকরণের অভিযোগ খ্রিস্টান সংগঠনের বিরুদ্ধে
কলকাতা ট্রিবিউন ডেস্ক: অন্ধ্রপ্রদেশের মারুভাপল্লী গ্রামের গ্রামবাসীরা একজন খ্রিস্টান ধর্মযাজককে আটক করেছেন। ওই ধর্মযাজক ছোট বাচ্চাদের গির্জায় প্রলুব্ধ করছিলেন বলে অভিযোগ। গ্রামবাসীদের অভিযোগ, চার্চ কর্তৃপক্ষ ৬ এবং সাত বছরের কম বয়সী শিশুদের চার্চে আমন্ত্রণ জানিয়ে মিষ্টি, চকলেট এবং বিস্কুট দিয়ে প্রণোদনা দিয়ে তাদের ধর্মান্তকরণের চেষ্টা করছিল।
ছোট বাচ্চাদের বাবা-মা সহ গ্রামবাসীরা এটা দেখে হতবাক হয়ে গিয়েছিল যে ধর্মযাজক এবং তার সাহায্যকারীরা নিষ্পাপ নাবালক শিশুদের অ্যালকোহল খেতে নিছিল। এই ঘটনাটি ঘটেছে FMPB চার্চে। ফ্রেন্ডস মিশনারি প্রেয়ার ব্যান্ড (FMPB) মিশনারি সংস্থার অন্তর্গত একটি চার্চ৷
অন্ধ্র প্রদেশের সত্য সাই জেলার মারুভাপল্লী গ্রামের গ্রামবাসীরা অভিযোগ করেছেন, FMPB চার্চের পাদ্রী ‘কেনেথ কানিয়াপ্পা’ তাদের বাচ্চাদের খ্রিস্টান ধর্মে রূপান্তরিত করার জন্য বিস্কুট, চকলেট এবং কেক দিয়েছিলেন। গ্রামবাসীরা চার্চ কর্তৃপক্ষকে বেশ কয়েকবার সতর্ক করেছিল, তাদের নিষ্পাপ শিশুদেরকে প্রলোভনের মাধ্যমে খ্রিস্টান ধর্মে অবৈধ ধর্মান্তরিত করার জন্য টার্গেট না করার জন্য।
গত ১৮ ডিসেম্বর, গ্রামবাসী তাদের নিখোঁজ শিশুদের খোঁজ করতে থাকে। তাদের অনুমতি এবং সম্মতি ছাড়াই তাদের শিশুদের চার্চে নিয়ে যাওয়া হয়েছিল। তারা অবিলম্বে স্থানীয় পুলিশকে অবহিত করে এবং তাদের সন্দেহ প্রকাশ করে যে চার্চ তাদের সন্তানদের খ্রিস্টান ধর্মে রূপান্তরিত করার জন্য মিশনারী কৌশল ব্যবহার করছে। প্রয়োজনে তাদের অ্যালকোহল খাওয়াচ্ছে।স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, বাসিন্দাদের অভিযোগ শুনেছে এবং পরীক্ষার জন্যঅ্যালকোহলের নমুনা সংগ্রহ করেছে।
তথ্যসূত্র : thecommunemag

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

