Sunday, April 19, 2026
খেলা

BPL ২০২৩ : সাজঘরে ধূমপান করায় BCB-র ডিরেক্টর খালেদ মাহমুদকে ফাইন করল বোর্ড

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলা চলাকালীন ড্রেসিং রুমে দাঁড়িয়ে ধূমপান করছিলেন খালেদ মাহমুদ সুজন। সেই ঘটনার তিন দিন পরে তাকে জরিমানা করা হয়েছে।

খালেদ মাহমুদ খুলনা টাইগার্সের কোচ। বাংলাদেশের প্রাক্তন এই অধিনায়ক বিসিবির একজন পরিচালক ও বাংলাদেশ দলের টিম ডিরেক্টর।

ভিডিওতে দেখা যায়, বাংলাদেশ ক্রিকেটের ডিরেক্টর মাঠে দাঁড়িয়ে ধূমপান করছিলেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তারপরেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। বিসিবি জরিমানা করল মাহমুদকে।

খালেদ মাহমুদ সুজনকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি দেওয়া হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট।