Tuesday, March 10, 2026
কলকাতা

‘বাংলাদেশ কি পাকিস্তান হয়ে উঠছে?’ নীরবতা ভেঙে মুখ খুললেন অপর্ণা সেন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশের ঘটনা নিয়ে বহু মানুষ মুখ খুললেও নীরব কেন বুদ্ধিজীবীরা? লাগাতার এই আক্রমণ করে আসছিল বিজেপি। এবার নীরবতা ভেঙে বাংলাদেশে হিন্দুদের উপর হামলার ঘটনার বিরুদ্ধে সবর হলেন অভিনেত্রী তথা চিত্র পরিচালক অপর্ণা সেন (Aparna Sen)।

বুধবার টুইটে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ ঠিক কি হচ্ছে? দেশটা কি পাকিস্তানে পরিণত হচ্ছে? এসব বন্ধ হওয়া দরকার। দয়া করে থামান। পুরো বিশ্বটাই যেন হিংস্র স্থানে পরিণত হচ্ছে!’

আরেকটি টুইটে অভিনেত্রী লিখেছেন, ‘দুর্গাপুজোর সময় বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের তীব্র নিন্দা জানাচ্ছি আমি। কোনও দেশেই এই ধরনের আচরণ মেনে নেওয়া যায় না। যেকোনও জায়গায় এই ধরনের হিংসার ঘটনার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া উচিত।’

উল্লেখ্য, অষ্টমীর দিন থেকে বাংলাদেশ পুজোমণ্ডপে হামলার ঘটনা ঘটেছে। এরপর একের পর এক মন্দিরে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। এই ঘটনায় বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যেই শতাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলেও খবর।

এদিকে, ঘটনার এতদিন পরে বিষয়টি নিয়ে সোচ্চার হয় অপর্ণা সেনকে কটাক্ষ করেছেন রাজ্য বিজেপির যুবমোর্চার সহ-সভাপতি তরুণজ্যোতি তিওয়ারি। টুইটে তিনি লিখেছেন, ‘‘ঘুম ভাঙলো ম্যাডাম? আপনাদের বাড়ির কাছে কি এখনো মোমবাতি কিনতে পাওয়া যায়? প্যালেস্টাইন, গাজা সব নিয়ে মন্তব্য থাকে আপনাদের, শুধু হিন্দুদের কিছু হলে কেমন চুপ করে যান। কেন বলুন তো?’’

Aparna Sen tweet on Bangladesh issue

Also Read:

 

 

 

 

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।