‘SIR নিয়ে এত আপত্তি, এত অভিযোগ? তাহলে তামিলনাড়ু আর কেরলের ফলাফল নিয়ে নীরবতা কেন?’, প্রশ্ন অভ্র সেনের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: SIR নিয়ে তোলপাড় গোটা দেশ। SIR প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলেছে বিরোধীরা। ককরোচ জনতা পার্টি ইতিমধ্যেই ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনে নামার ডাক দিয়েছে। এ প্রসঙ্গে এবার মুখ খুললেন অভ্র সেন।
অভ্র সেন বলেন, “SIR নিয়ে এত আপত্তি, এত অভিযোগ? তাহলে তামিলনাড়ু আর কেরলের ফলাফল নিয়ে নীরবতা কেন?
যে SIR নিয়ে আজ নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তোলা হচ্ছে, সেই একই নির্বাচনী প্রক্রিয়ার পরেই দেশের বিভিন্ন রাজ্যে ভোট হয়েছে।
তামিলনাড়ুতে SIR-এর পর নির্বাচন হয়েছে। ফল কী?
TVK ১০৮টি আসন জিতেছে।
কেরলে SIR-এর পর নির্বাচন হয়েছে। ফল কী?
Congress-led UDF ৯৯টি আসন জিতেছে।
তাহলে প্রশ্নটা খুব সোজা:
SIR যদি ভোটারদের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র হয়, তাহলে তামিলনাড়ু ও কেরলের ভোটাররা সেই একই প্রক্রিয়ার পর কীভাবে নিজেদের রায় দিলেন?
যেখানে ফল নিজেদের পক্ষে যায়, সেখানে নির্বাচন কমিশনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন নেই; আর যেখানে ফল পছন্দ হয় না, সেখানেই ECI ও SIR নিয়ে অভিযোগ?
গণতন্ত্রে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা ফলাফলের ওপর নির্ভর করবে না।
নিয়ম সবার জন্য এক—রাজ্যভেদে অভিযোগের ভাষাও এক হওয়া উচিত।
নির্বাচনের ফল অনুযায়ী গণতন্ত্রের প্রতিষ্ঠানকে মাপা চলবে না।”

