Sunday, March 15, 2026
দেশ

অবশেষে গ্রেফতার খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং

কলকাতা ট্রিবিউন ডেস্ক: অবশেষে গ্রেফতার খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং (Amritpal Singh)। সূত্রের খবর, রবিবার ভোরে তাকে গ্রেফতার করা হয়েছে। পাঞ্জাব পুলিশ সূত্রে খবর, অমৃতপালকে অসমের জেলে নিয়ে যাওয়া হচ্ছে। তার সংগঠনের অন্য সদস্যরাও অসমের জেলে বন্দি রয়েছে।


উল্লেখ্য, গত ১৮ মার্চ থেকে অমৃতপাল সিংয়ের সংগঠন ‘ওয়ারিস পঞ্জাব দে’-র সদস্যদের ব্যাপক ধরপাকড় শুরু করে পাঞ্জাব পুলিশ। একাধিক ফৌজদারি আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। কিন্তু বারবার পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যান অমৃতপাল। অবশেষে তাকে গ্রেফতার করা হলো।

খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিংয়ের (Amritpal Singh) স্ত্রী কিরণদীপ কউরকে আটক করেছে পাঞ্জাব পুলিশ। বৃহস্পতিবার অমৃতসরের শ্রীগুরু রামদাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে পাঞ্জাব পুলিশ।