‘এবার ভোট চাইতে এলেই ঝাঁটা পেটা করা হবে’, ঝাঁটা হাতে বিক্ষোভ এলাকাবাসীর
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভোটের আগে নেতা মন্ত্রীরা জনগণকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকেন। কিন্তু ভোটের পরে আর তাদের খোঁজ থাকে না! প্রতিশ্রুতি ঠিকমতো ভাবে পালন করেন না! এমন অভিযোগ প্রায়শই শোনা যায়। এবার এমনই অভিযোগ উঠলো মালদহের ইংরেজ বাজার ব্লকের কাজিগ্রাম পঞ্চায়েতে।
এলাকাবাসীরা রীতিমতো ঝাঁটা নিয়ে বিক্ষোভ দেখান। হুঁশিয়ারি দেন, ‘এবার ভোট চাইতে এলেই ঝাঁটা পেটা করা হবে। এই ঘটনায় সোমবার দুপুরে চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বাগবাড়ি খোয়ার মোড় থেকে বাহান্ন বিঘা যাওয়ার রাস্তা বেহাল দশা। বারবার সংস্কারের আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি। প্রায়ই দুর্ঘটনায় কবলে পড়তে হচ্ছে স্থানীয়দের। বিশেষ করে এলাকায় অসুস্থ এবং গর্ববতী মহিলাদের এই রাস্তা দিয়ে হাসপাতালে নিয়ে যেতে গেলে দুর্ভোগ পোহাতে হয় তাঁদের।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।
