Wednesday, June 24, 2026
বলিউড

আদিলের সঙ্গে বিচ্ছেদের পরেও ছাড়েননি ইসলাম ধর্ম, রোজায় বোরখা পরে ইফতার পালন রাখি সাওয়ান্তের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বলিউডের আলোচিত নাম রাখি সাওয়ান্ত। বরাবরই নিজেকে খবরের শিরোনামে রাখতে সিদ্ধহস্ত তিনি। এবার ইফতার করে ফের আলোচনায় তিনি।

ভালোবেসে আদিল দুরানিকে আইনিভাবে ইসলামি রীতিতে বিয়ে করেছিলেন রাখি। বিয়ের পরে নিজের নামও বদলে ফেলেন রাখি। কিন্তু তাদের দাম্পত্য জীবন সুখের হয়নি। অভিযোগ, একাধিক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িত আদিল। তাই স্বামী আদিলের সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘোষণা করেছেন রাখি। তবে ইসলাম ধর্ম মেনে রোজা পালন করলেন রাখি। ইফতার পার্টিরও আয়োজন করেন রাখি।


গত শনিবার (২৫ মার্চ) বন্ধুদের নিয়ে ইফতারের আয়োজন করেন রাখি। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যায়, ইফতার পার্টিতে ফলসহ আরও নানান খাবার সাজিয়ে রাখেন রাখি। রোজা ভাঙার আগে ইফতারের দোয়াও পাঠ করেন তিনি।