Wednesday, May 27, 2026
বিনোদন

গর্বের মুহূর্ত ভারতের, ৯৫ তম অস্কার পুরস্কারের মঞ্চে ‘নাটু নাটু’ গানে নাচবে টিম RRR

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আরআরআর (RRR) সিনেমার মুকুটে জুড়ল আরেকটি পালক। ১২ মার্চ (ভারতীয় সময় অনুসারে ১৩ মার্চ) অনুষ্ঠিত ৯৫ তম একাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে পরিবেশিত হবে আরআরআর (RRR) ছবির গান ‘নাটু নাটু’ (Naatu Naatu Song)। টুইটে এই খবর জানিয়েছে একাডেমি কর্তৃপক্ষ।


অস্কারে মনোনীত গানটি সেদিন মঞ্চে সকলের সামনে পরিবেশন করবেন গায়ক রাহুল সিপলিগঞ্জ (Rahul Sipligunj) এবং কালা ভৈরব (Kaala Bhairava)। তাহলে অভিনেতা রাম চরণ বা জুনিয়র এনটিআর মঞ্চে পারফর্ম করবেন?

এই প্রশ্নের জবাবে রামচরণ বলেন, ‘‘যেখানেই ‘নাটু নাটু’ প্রশংসিত হয়েছে, আমরা সেখানেই পারফর্ম করতে প্রস্তুত। কিন্তু সব জায়গায় তো সেই সুযোগ থাকে না। তবে অস্কারের মঞ্চে যদি অনুরোধ আসে এবং তেমন সময় থাকে, তা হলে দর্শকের জন্য আমরা খুশিমনে ‘নাটু নাটু’ গানে পারফর্ম করব।’’