Wednesday, July 22, 2026
দেশ

গত বছরের তুলনায় ২০২৩-এর ফেব্রুয়ারিতে ১২ শতাংশ বাড়লো GST সংগ্রহের পরিমাণ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: GST সংগ্রহে নতুন মাইলফলক অর্জন। গত বছরের ফেব্রুয়ারি মাসের তুলনায় ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে জিএসটি সংগ্রহের পরিমাণ ১২ শতাংশ বৃদ্ধি পেল। বুধবার অর্থ মন্ত্রকের তরফে প্রকাশিত রিপোর্ট থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে মোট এক লাখ ৪৯ হাজার ৫৭৭ কোটি টাকা জিএসটি সংগ্রহ হয়েছে। গত ১২ মাসে গড়ে ১.৪০ লাখ কোটি টাকার বেশি প্রতি মাসে জিএসটি সংগ্রহ হয়েছে।