জঙ্গি দমনে বড় ভূমিকা পালন করছে ভারত, ভূয়সী প্রশংসা আমেরিকার
কলকাতা ট্রিবিউন ডেস্ক: জঙ্গি দমনে ভারতের ভূমিকার ভূয়সী প্রশংসা করলো আমেরিকা। ইউএস ব্যুরো অফ কাউন্টার টেররিজমের ‘কান্ট্রি রিপোর্টস অন টেররিজম ২০২১: ইন্ডিয়া’ শীর্ষক রিপোর্টে এই প্রশংসা করা হয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, ভারত সরকার সন্ত্রাসবাদী সংগঠনগুলির কার্যক্রম শনাক্ত করে তা ব্যাহত করতে এবং জঙ্গিদের খতম করার ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রচেষ্টা চালাচ্ছে।
রিপোর্ট অনুসারে, ২০২১ সালে জম্মু ও কাশ্মীর, উত্তর-পূর্ব রাজ্যগুলি এবং মধ্য ভারতের কিছু অংশকে প্রভাবিত করেছিল সন্ত্রাসবাদ। লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদ, হিজবুল মুজাহিদিন, আইএসআইএস, আল-কায়েদা, জামাত-উল-মুজাহিদিন এবং জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের মতো সংগঠন ভারতে সক্রিয় রয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, ‘ভারত সরকার সন্ত্রাসবাদী সংগঠনগুলির অপারেশন শনাক্ত করেছে এবং তা ব্যাহত করেছে। পাশাপাশি, জঙ্গিদের খতম করতে উল্লেখযোগ্য প্রচেষ্টা চালিয়েছে।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

