‘ঘর ওয়াপসি’: ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান হওয়া ১৪২ জন ফিরে এলেন হিন্দু ধর্মে
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান হওয়া ১৪২ জন ফিরে এলেন সনাতন ধর্মে। ঘর ওয়াপসি অনুষ্ঠানে হিন্দু ধর্মে ফিরে এলেন তাঁরা। সোমবার অসমের জাগিরোডের শোং তিওয়া গ্রামে এই ঘর ওয়াপসি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। গোবা দেওরাজা রাজ পরিষদ এই অনুষ্ঠানমের আয়োজন করেছিল।
গোবা দেওরাজা রাজ পরিষদ জানিয়েছে, অসমের তিওয়া উপজাতির প্রায় ১১০০ পরিবার হিন্দু ধর্মে ফিরে আসবে। উপজাতি পরিবারগুলিকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা হয়েছিল বলে অভিযোগ।
গোবা দেওরাজা রাজ পরিষদের সাধারণ সম্পাদক জুর সিং বরদোলই বলেন, “তিওয়া উপজাতির প্রায় ১১০০ পরিবারকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করা হয়েছিল। তাঁরা এখন হিন্দু ধর্মে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা নিজের ইচ্ছাতেই সনাতন ধর্মে ফিরে আসতে চাইছেন। হিন্দু ধর্মেই আজীবন বিশ্বাস রাখতে চান তাঁরা।”

