ফুটবল খেলতে গিয়েই বিপত্তি, পা ভাঙলো কুণাল ঘোষের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফুটবল খেলতে গিয়েই বিপত্তি। পা ভাঙল তৃণমূলের কুণাল ঘোষের। শনিবার রিপোর্টার্স কাপ খেলতে গিয়ে পায়ে গুরুতর চোট পেয়েছেন কুণাল। চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। পরে যন্ত্রনা বাড়ায় একটি বেসরকারি হাসপাতালে যান তিনি। প্লাস্টার করা হয়েছে তার পায়ে। কুণাল টুইট করে জানিয়েছেন, অস্ত্রোপচারও করা হবে তার পায়ে।
টুইটে পায়ে প্লাস্টার করা ছবি শেয়ার তিনি লিখেছেন, ‘রিপোটার্স কাপ ফুটবল টোর্নামেন্টে অংশ নিয়েছিলাম। কিন্তু, খেলতে গিয়ে পায়ে গুরুতর চোট লেগেছে। বাম পায়ে চিকিৎসকরা প্লাস্টার করেছেন। বুধবার আমার অপারেশন হবে। প্লেট লাগানো হবে।’

