Monday, June 15, 2026
দেশ

মানুষ পরিবর্তন চায়, তৃণমূলই বিকল্প: মহুয়া মৈত্র

কলকাতা ট্রিবিউন ডেস্ক: তৃণমূলের লক্ষ্য এবার মেঘালয়। পাহাড় রাজ্যে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দোপাধ্যায় একাধিক সভা করেছেন। তৃণমূলের নেতা-কর্মীরা ছুটে যাচ্ছেন মেঘালয়ে। জনসভা ভিড়ও চোখে পড়ার মতো। আর মেঘালয় নিয়ে আশাবাদী তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

মহুয়া মৈত্র বলেন, “মেঘালয় তৃণমূলের জনসভায় বিপুল মানুষের সমাগমে আমরা খুবই খুশি। মানুষ পরিবর্তন চায়। আমরা একটা বিকল্প নিয়ে এসেছি মানুষের সামনে। আমরা আশাবাদী। পাহাড় আমাদের নিরাশ করবে না।”

তিনি বলেন, “মেঘালয়ে তৃণমূল ক্ষমতায় এলে মহিলাদের ক্ষমতায়ন, যুবদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে।”