Thursday, April 30, 2026
দেশ

ভারতে ইউনিসেফের জাতীয় অ্যাম্বাস্যাডার হলেন আয়ুষ্মান খুরানা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বলিউড তারকা আয়ুষ্মান খুরানাকে ইউনিসেফ ভারতের জাতীয় অ্যাম্বাস্যাডার নিযুক্ত করা হয়েছে।

অভিনেতা এর আগে শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ এবং বৃহত্তর শিশু অধিকারের জন্য ইউনিসেফ ইন্ডিয়ার সেলিব্রিটি অ্যাডভোকেট হিসেবে কাজ করেছেন।

এ বিষয়ে আয়ুষ্মান বলেছেন, ‘ইউনিসেফের জাতীয় অ্যাম্বাস্যাডার হিসাবে নিযুক্ত হওয়া আমার কাছে সম্মানজনক। আমি গত দুই বছর ধরে ইউনিসেফের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত রয়েছি এবং ভারত জুড়ে প্রতিটি শিশুর অধিকারের পক্ষে কথা বলার অপেক্ষায় আছি।’

অভিনেতা বলেন, ‘এবার আমি শিশুদের অধিকার সুরক্ষার জন্য জোর গলায় সওয়াল করব। বিশেষ করে সেই সমস্ত অধিকারগুলি নিয়ে, যেগুলি তাদের জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে।’