Saturday, May 30, 2026
দেশ

ভোপালের ইসলাম নগরের নাম বদলে জগদীশপুর করে দিল প্রশাসন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইসলাম নগরের বদলে করে দেওয়া হলো জগদীশপুর। ভোপাল প্রশাসন জানিয়েছে, ইসলাম নগরের নাম পরিবর্তিত হয়ে এবার থেকে জগদীশপুর হচ্ছে। প্রশাসনের তরফে শ্রীঘ্রই ইসলাম নগরের নাম বদলে জগদীশপুর করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভোপাল থেকে ১৪ কিলোমিটার দূরে অবস্থিত। ১৭ শতকে নির্মিত স্থানীয় দুর্গটি সারা বিশ্ব থেকে দর্শকদের আকর্ষণ করে। কেন্দ্রীয় সরকারের অনুমোদনের পর এই ঐতিহাসিক গ্রামের নাম পরিবর্তন করে জগদীশপুর রাখা হয়েছে। প্রশাসনিক বিলম্বের কারণে নাম পরিবর্তনে ৩০ বছর লেগেছে।

তথ্যসূত্র: OP India, History of Things