Sunday, April 19, 2026
রাজ্য​

আরও সক্রিয় হতে হবে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় ‘বিপ্লব’ ঘটাতে ডিজিটাল সম্মেলন করছে সিপিএম

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ডিজিটাল যুগে নির্বাচনী প্রচারণায় সোশ্যাল মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাকি দলগুলো মোটামুটি এদিক থেকে এগিয়ে থাকলেও সিপিএম অনেকটাই পিছিয়ে রয়েছে ডিজিটালি প্রচারে। তাই সোশ্যাল মিডিয়ায় বিপ্লব ঘটাতে ডিজিটাল সম্মেলন করতে চলেছে সিপিএম।

জানা গেছে, পঞ্চায়েত ভোটের আগে দলের বুথ স্তর পর্যন্ত সোশ্যাল মিডিয়ার পরিসর সক্রিয় করতে চায় সিপিএম। সেই উদ্যোগ সফল করতেই আগামী ১১ ফেব্রুয়ারি সিপিএম রাজ্য কমিটির অনুমতিক্রমে একটি বিশেষ সম্মেলনের আয়োজন করেছে দলের ডিজিটাল শাখা। নিউটাউনের রবীন্দ্রতীর্থ প্রেক্ষাগৃহে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সিপিএম সূত্রে জানা গিয়েছে, রাজ্যের ২২টি জেলা থেকে মোট ২০০ জন প্রতিনিধি এই কর্মসূচিতে অংশ নেবেন। এই প্রতিনিধিরাই প্রশিক্ষণ নিয়ে জেলায় জেলায় সিপিএমের হয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করবেন। যা আগামী পঞ্চায়েত ভোটে সিপিএমের পক্ষে খুবই কার্যকর হবে বলে মনে করেছে সিপিএম। নতুন এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘হেঁটেও এবং নেটেও আছি।’