তৃণমূলের পাশে নেই কংগ্রেস, ২০২৪-এ বিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী রাহুল গান্ধী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: অবশেষে আশঙ্কা সত্যি হলো। তৃণমূলের সঙ্গে জোটে নেই কংগ্রেস। কংগ্রেসের সব জানিয়ে দেয়া হলো, ২০২৪ এর লোকসভা নির্বাচনে বিরোধী পক্ষ থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী একজনই, তিনি রাহুল গান্ধী (Rahul Gandhi)। কংগ্রেসের এই ঘোষণায় কার্যত স্পষ্ট তৃণমূলের সঙ্গে জোটে নেই কংগ্রেস। কেননা তৃণমূলের তরফে ঘোষণা করা হয়েছিল তাদের তরফে প্রধানমন্ত্রী পদের দাবিদার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সেই আশাতে জল ঢেলে দিল কংগ্রেস।
এদিকে আঞ্চলিক দলগুলির সমর্থনের দিক দিয়ে এগিয়ে রয়েছে কংগ্রেস। কেননা সংযুক্ত জনতা দল(JD-U), জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি(NCP), ডিএমকে(DMK) এবং CPIM-এর সমর্থন থাকছে কংগ্রেসের জন্য। কংগ্রেসের এই ঘোষণায় রীতিমতো বেজায় খুশি গেরুয়া শিবির।
আর কংগ্রেসের এই সিদ্ধান্ত একটি বিষয় স্পষ্ট করে দিল যে, কংগ্রেস গান্ধী পরিবারের বাইরে কাউকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করতে চায়না। সেজন্য দলের সর্বভারতীয় সভাপতি করা হয়েছে আস্থাভাজন মল্লিকার্জুন খাড়গেকেই। তবে বর্তমানে কংগ্রেসের যা পরিস্থিতি গোটা দেশ মিলে তারা ১০০টি আসন পাবে কিনা সন্দেহ।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

