Monday, May 25, 2026
বিনোদন

পঞ্চম বিয়েও ভাঙতে চলেছে পরীমণির?

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার সম্ভবত পঞ্চম বিয়েও ভাঙতে চলেছে বাংলাদেশী অভিনেত্রী পরীমণির। শুক্রবার রাতের ফেসবুক পোস্টে এমনটাই ইঙ্গিত মিলেছে। ফেসবুক পোস্টে পরীমণি লিখেছেন, ”আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিলাম এবং নিজেকে মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে।”

পরীমণির হতাশায় ভরা এই পোষ্টের পরেই তার অনুরাগীদের ঘুম উড়েছে। তাহলে কি ফের বিচ্ছেদের পথে হাঁটছেন অভিনেত্রী? উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের আরেক নায়িকা বিদ্যা সিনহা মিমের সঙ্গে রাজের পরকীয়া সম্পর্কের বিষয়টি সামনে এসেছে। পরীমনি একাধিকবার বিষয়টি নিয়ে ফেসবুকে রাজ এবং মিমকে ভৎসনা করেছেন।

জানা গেছে, রাত সাড়ে আটটা নাগাদ একমাত্র ছেলে রাজ্যকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন পরীমণি। বিচ্ছেদ প্রসঙ্গে বাংলাদেশের সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ”এখনো বিয়ে হয়নি। কিন্তু সমস্ত সম্পর্ক ছিন্ন করে আমি রাজের বাসা থেকে বেরিয়ে এসেছি। আজ থেকে আমরা আলাদা হয়ে গেলাম। শীঘ্রই বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেবো।”

কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? এ প্রসঙ্গে পরীমণি বলেছেন, “বেশ কিছুদিন ধরেই সমস্যা চলছিল। সমস্যা কাটিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছিলাম, কিন্তু পারলাম না। রাজের আচার-আচরণ একসঙ্গে থাকার মত নয়। তাই বেরিয়ে এলাম বাধ্য হয়ে। আমার মন ভালো নেই। তাই আপাতত কিছু বলতে পারছিনা।”

এর আগে ২০১২ থেকে ২০২০ সালের মধ্যে পরীমণি বিয়ে করেছেন ইসমাইল হোসেন, ফিরদৌস কবীর সৌরভ, তামি হাসান, কামরুজ্জামান রনিকে। তবে কোনও সম্পর্কই স্থায়ী হয়নি। এবার রাজের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিলেন।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।