পেট্রোল-ডিজেলে ভ্যাট কমায়নি পশ্চিমবঙ্গ-সহ ১৪টি রাজ্য, তালিকা প্রকাশ করে চাপ বাড়ালো কেন্দ্র
কলকাতা ট্রিবিউন ডেস্ক: পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বারবার কেন্দ্রের বিরুদ্ধে সবর হতে দেখা গেছে বিরোধীদের। কেন্দ্রীয় সরকার পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Prices) ওপর থেকে শুল্ক কমিয়েছে। গত বৃহস্পতিবার থেকে নতুন সেই দাম কার্যকর হয়ে গিয়েছে।
কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে ভ্যাট কমানোর কথা বলা হয়েছে। ইতিমধ্যেই ২২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল পেট্রোল-ডিজেলের ভ্যাট কমিয়েছে। কিন্তু ১৪টি রাজ্য এখনো পেট্রোল ডিজেলের উপর থেকে ভ্যাট কমায়নি। তাৎপর্যপূর্ণভাবে এগুলোর সবগুলোই অবিজেপি শাসিত রাজ্য।
শুক্রবার রাতে যে রাজ্যগুলি পেট্রোল-ডিজেলের দাম কমায়নি তাদের তালিকা প্রকাশ করেছে কেন্দ্র। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই তালিকা প্রকাশ করে বিরোধীদের ওপর চাপ সৃষ্টি করতে চাইছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্র বোঝাতে চাইছে, বিরোধীদের বিভিন্ন ইস্যু নিয়ে সবর হওয়া সবটাই রাজনৈতিক কারণ। আদতে তারা অতিরিক্ত ভ্যাট নিয়ে নিজেদের কোষাগার ভরাতে ব্যস্ত।
Following Govt of India’s decision to significantly reduce Central Excise Duty on petrol & diesel by Rs 5 & Rs 10 respectively, 22 states/UTs have also undertaken commensurate reduction of VAT on petrol&diesel. However, 14 States/UTs haven’t undertaken any reduction:Govt of India pic.twitter.com/kuwIvNgDTH
— ANI (@ANI) November 5, 2021
বুধবার সন্ধ্যায় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার পেট্রোল-ডিজেলের উপর থেকে শুল্ক কমানোর ঘোষণা দেয়। পেট্রোলের দাম লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ১০ টাকা কমিয়েছে কেন্দ্র। কেন্দ্রের এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই বেশ কয়েকটি বিজেপি শাসিত রাজ্য পেট্রোল-ডিজেলের দাম কমানোর ঘোষণা দেয়।
এখনও পর্যন্ত যে ১৪টি রাজ্য পেট্রোল-ডিজেলের দাম কমায়নি সেগুলি হল- মহারাষ্ট্র, দিল্লি, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মেঘালয়, কেরল, আন্দামান ও নিকোবর, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, পাঞ্জাব এবং রাজস্থান।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

