পুরীকে গোটা বিশ্ব জগন্নাথ ধাম নামে চেনে, তাই নাম পরিবর্তনের দরকার নেই: শঙ্করাচার্য
কলকাতা ট্রিবিউন ডেস্ক: পুরীর (Puri) নাম পাল্টানোর দাবি উঠেছিল। জগন্নাথ ধাম পুরী বা জগন্নাথ পুরী রাখার দাবি জানানো হয়েছিল। বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়। এদিকে, পুরীর নাম পরিবর্তনের প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছেন পুরী গোবর্ধন মঠের স্বামী শঙ্করাচার্য নিসচালানন্দ সরস্বতী (Swami Nischalananda Saraswati)।
জানা গেছে, মঙ্গলবার শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের বৈঠকে নাম সিদ্ধান্তের প্রস্তাবটি আলোচনার জন্য রাখা হয়েছিল। এই মাসের শুরুর দিকে, জগন্নাথ সেনা পুরী রেলওয়ে স্টেশনের কাছে বিক্ষোভ করেছিল এবং রেলের আধিকারিকদের সামনে তীর্থযাত্রী শহরের নাম পরিবর্তনের জন্য একটি দাবিপত্র জমা দিয়েছিল।
এ বিষয়ে শঙ্করাচার্য স্বামী বলেন, “আমরা অযোধ্যা, মথুরা, উজ্জয়িনী, হরিদ্বার, কাশী, কাঞ্চি এবং দ্বারকার পরে ‘পুরী’ শব্দটি ব্যবহার করি না যদিও এইগুলিও সাতটি ‘পুরী’। জগন্নাথ পুরী অষ্টম ‘পুরী’। তদুপরি, ‘পুরী’ শুধুমাত্র ‘জগন্নাথ পুরী’ বোঝায়। পুরিকে সারা বিশ্ব জগন্নাথ ধাম নামে চেনে, তাই নাম পরিবর্তন করার দরকার নেই।”
পুরীর জেলা কালেক্টর সমর্থ ভার্মা আশ্বাস দিয়েছেন, ‘উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার আগে পুঙ্খানুপুঙ্খ আলোচনার জন্য নামকরণের পরিবর্তনের বিষয়টি উচ্চ স্তরে উত্থাপিত হবে। প্রত্যেক সদস্য পরামর্শ দিয়েছেন এবং শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে।’

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

