PM Modi Birthday: মোদীকে জন্মদিনের উপহার, দেশজুড়ে প্রতি মিনিটে ৪২ হাজার মানুষকে টিকাকরণ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আজ ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ৭১তম জন্মদিন (PM Modi Birthday)। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করছে গেরুয়া শিবির। তারই অংশ হিসেবে আজ রেকর্ড সংখ্যক টিকাকরণের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। প্রতি মিনিটে দেশজুড়ে ৪২ হাজার টিকা দেওয়া হচ্ছে।
বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইটে জানিয়েছেন, ইতিমধ্যেই একদিনে দেশের ২ কোটি মানুষকে টিকাকরণ করা হয়েছে। এখনও দিনের কয়েক ঘন্টা বাকি রয়েছে। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ৭১তম জন্মদিনে নয়া রেকর্ড গড়ল দেশ। সমস্ত ভারতীয় এবং স্বাস্থ্যকর্মীদের অভিনন্দন জানাই। তাঁদের জন্যই এটা সম্ভব হয়েছে।
জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রধান আরএস শর্মা জানান, ‘আমরা প্রতি মিনিটে ৪২ হাজার তথা প্রতি সেকেন্ডে ৭০০ জন মানুষকে টিকাকরণ করছি।’
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য (Mansukh Mandaviya) টুইট বলেছেন, ‘প্রধানমন্ত্রীর জন্মদিনে দুপুর দেড়টার মধ্যে দেশের ১ কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। যা এখনও অবধি দ্রুততম। এখনও টিকাকরণ চলছে। আজ টিকাকরণে আমরা নয়া রেকর্ড গড়ব। এটাই হবে প্রধানমন্ত্রীর জন্মদিনের উপহার।’
CoWin ওয়েবসাইট অনুযায়ী, এখনও পর্যন্ত (সন্ধ্যা ৬টা ২ মিনিট অবধি) ২ কোটি ১৫ লাখ ৭৫ হাজারের বেশি মানুষকে টিকাকরণ করা হয়েছে। এখনও কয়েক ঘন্টা বাকি রয়েছে।
42,000 COVID jabs a minute, over 2 crore vaccinations
Also Read:
PM Modi Birthday: নরেন্দ্র মোদীর জন্মদিনে রাজভবনে বৃক্ষরোপণ করে শুভেচ্ছা জানালেন রাজ্যপাল জগদীপ ধনকর


