Monday, June 15, 2026
রাজ্য​

কোনও চিন্তা নেই, কারও কাছে ভিক্ষা করতে হবে না, যতদিন বাঁচবেন লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাবেন: মমতা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বৃহস্পতিবার মেদিনীপুর কলেজ মাঠ থেকে মহিলাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‌লক্ষ্মীর ভাণ্ডারের মা–বোনদের আর কোনও চিন্তা নেই। কারণ এখন থেকে কারও কাছে ভিক্ষা করতে হবে না। যতদিন বাঁচবেন লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাবেন।’‌

উল্লেখ্য, বাজেটে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে বড় ঘোষণা করা হয়েছে। এবার থেকে ষাটোর্ধ্ব মহিলারা বয়স্ক ভাতা হিসেবে এই প্রকল্পের সুবিধা পাবেন। প্রতি মাসে তাঁরা পাবেন ১০০০ টাকা করে পাবেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌আপনাদের ভবিষ্যৎ নিশ্চিত। সারা জীবন হাত–খরচটা পাবেন। খাওয়ার কথা ভাবতে হবে না। আপনাদের জন্য ফ্রি রেশন আছে। সন্তানদের পড়াশোনার জন্য আমাদের একাধিক প্রকল্প আছে। বিনামূল্যে চিকিৎসার জন্য স্বাস্থ্যসাথী আছে। তাই আর ভাবনা নেই। মা-বোনেরা, আপনারা সরকারি সাহায্যটা আজীবন পাবেন।’‌