অযোধ্যা, তিন তালাক মামলার রায় দেওয়া বিচারপতি আবদুল নাজিরকে অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল নিযুক্ত করলো কেন্দ্র
কলকাতা ট্রিবিউন ডেস্ক: সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এস আবদুল নজিরকে (S Abdul Nazeer) অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল নিযুক্ত করা হলো। যিনি অযোধ্যার ঐতিহাসিক রাম মন্দির মামলার অন্যতম বিচারপতি ছিলেন। ২০২৩ সালের ৪ জানুয়ারি অবসর নেন তিনি।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) অন্ধ্রপ্রদেশের নতুন রাজ্যপাল হিসেবে আবদুল নাজিরের নাম ঘোষণা করেছেন।
রাম মন্দির মামলা, তিন তালাক মামলা মতো বহু স্পর্শকাতর মামলার বিচারপতি ছিলেন আবদুল নাজির। রবিবার সেই আবদুল নাজিরকেই অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল নিযুক্ত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
১৯৫৮ সালের ৫ জানুয়ারি বিচারপতি আবদুল নাজির জন্মগ্রহণ করেন। ২০০৩ সালে কর্ণাটক হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন তিনি। ২০১৭ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে উন্নীত হন তিনি।

