৫০০ বিমান কেনার অর্ডার দিল ইন্ডিগো
কলকাতা ট্রিবিউন ডেস্ক: সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে ইন্ডিগো, তুর্কি এয়ারলাইন্সের সাথে একটি নতুন অংশীদারিত্ব ঘোষণা করেছে। ইন্ডিগো ইতিমধ্যে প্রায় ৫০০টি বিমানের অর্ডার দিয়েছে। এর ফলে ভারত থেকে ইস্তাম্বুল এবং বিদেশে যাত্রী পরিষেবা উন্নত করবে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে ইন্ডিগোর দিনে ১৮০০টি ফ্লাইট উড়ছে এবং তার মধ্যে মাত্র ১০ শতাংশ আন্তর্জাতিক রুটে। ইন্ডিগোর আন্তর্জাতিক বিক্রয় প্রধান বিনয় মালহোত্রা বলেন, আমাদের তুরস্ক, ইস্তাম্বুলে ফ্লাইট রয়েছে। ভবিষ্যতে আমরা বিদেশে আমাদের পরিষেবা আরও বাড়াতে চাই।
তুর্কি এয়ারলাইন্সের সাথে ইন্ডিগোর নতুন অংশীদারিত্বের অংশ হিসাবে, ইন্ডিগো ভারত থেকে ইস্তাম্বুল এবং ইউরোপের ২৭টিরও বেশি গন্তব্যে যাত্রী বহন করতে সক্ষম হবে৷ এই গন্তব্যগুলির মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের প্রধান শহরগুলি অন্তর্ভুক্ত রয়েছে।
এদিকে, গত ১৪ ফেব্রুয়ারি, টাটার মালিকানাধীন এয়ার ইন্ডিয়া ৪৭০টি এয়ারবাস এবং বোয়িং বিমান কেনার অর্ডার দিয়েছে।

