Tuesday, June 9, 2026
রাজ্য​

‘বিজেপি ছাড়া কোনও সরকারই নেতাজিকে মর্যাদা দেয়নি’, দাবি দিলীপ ঘোষের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আজ স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এই উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে নেতাজির জন্মদিবসেও তাঁকে নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত। বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ দাবি করেছেন, ‘নেতাজিকে একমাত্র বিজেপিই যোগ্য মর্যাদা দিয়েছে। অন্য কোনও সরকার সেটা করেনি।’
সোমবার দিলীপ ঘোষ বলেন, ‘কোনও সরকারই নেতাজিকে যথাযথ মর্যাদা দেননি। শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতাজিকে যথাযথ মর্যাদা দিয়েছেন।’ স্বভাবই দিলীপ ঘোষের এই মন্তব্যের পরেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

দিলীপ ঘোষ বলেন, ‘ভারতের স্বাধীনতার মূল স্থপতি ছিলেন নেতাজি। তবে দুঃখের বিষয়, কোনও সরকারই তাঁকে যথাযোগ্য মর্যাদা দেয়নি। শুধুমাত্র তাঁর নাম ব্যবহার করেছে। একমাত্র বিজেপি সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতাজিকে মর্যাদা দিয়েছেন। গোটা দেশের মানুষ তা দেখতে পাচ্ছে।’

বিষয়টি নিয়ে কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী দিলীপ ঘোষকে আক্রমণ করেছেন। অধীররঞ্জন চৌধুরী বলেন, ‘বিজেপির কোনও আইকন নেই। তাই নেতাজির ভাবধারায় বিশ্বাস না রেখেও ওরা নিজেদের প্রচার চালাচ্ছে।’