Sunday, May 3, 2026
আন্তর্জাতিক

ফের কর্মী ছাঁটাই করছে টুইটার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আবারও কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে ইলন মাস্কের মালিকানাধীন মাইক্রো ব্লগিং সাইট টুইটার। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এবার টুইটারের ‘ট্রাস্ট অ্যান্ড সেফটি’ বিভাগের কর্মী ছাঁটাই করতে চলেছেন ইলন।

জানা গেছে, এই বিভাগের কর্মীরা বিদ্বেষ ও হয়রানিমূলক টুইট সংশোধন (মডারেশন) করার কাজ করেন।

তবে এবারই প্রথম নয়, এর আগে প্রায় চার হাজার কর্মী ছাঁটাই করেছেন ইলন মাস্ক। গত শুক্রবার প্রায় এক ডজন কর্মীকে ছাঁটাই করা হয়েছে। এইসমস্ত কর্মীরা সিঙ্গাপুর ও ডাবলিন শহরে কর্মরত ছিলেন।