Tuesday, June 9, 2026
দেশ

গরু পাচারকারী যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিল গুজরাটের একটি আদালত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: অবৈধভাবে গরু পাচারে অভিযুক্ত এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিল গুজরাটের (Gujarat) একটি আদালত। এই রায়ে গুজরাটের তাপি জেলা আদালতের মুখ্য জেলা জজ জানান, “গোহত্যা বন্ধ হলেই পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে।”

বিচারকের সমীর বিনোদচন্দ্র ব্যস বলেন, “গোবর দিয়ে তৈরি বাড়ি পারমাণবিক বিকিরণেও ক্ষতিগ্রস্ত হয় না। গোমূত্র বহু রোগের উপশম করে।” তার এহেন মন্তব্যে তুমুল বিতর্ক ছড়িয়েছে।

গত বছরের আগস্টে ১৬টিরও বেশি গরু পাচারের অভিযোগে ওই যুবককে গ্রেফতার করা হয়েছিল। সেই মামলায় ওই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি, ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।