Wednesday, June 24, 2026
কলকাতা

দিনে হাতখরচা কমপক্ষে ১০ হাজার, লেট নাইট পার্টি, টাকা উড়িয়ে জীবন ‘এনজয়’ করতেন হৈমন্তী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এই মুহূর্তে নিয়োগ দুর্নীতি কান্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। ধৃতদের জেরায় একের পর এক নাম সামনে উঠে আসছে। কুন্তলের মুখ থেকে উঠে এসেছে রহস্যময়ী হৈমন্তীর নাম।

সিবিআই জানিয়েছে, গোপালের সঙ্গে আলাপের পর হৈমন্তীর জীবনে আমূল পরিবর্তন আসে। নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকার স্বাদ পেয়ে যান তিনি। প্রতিদিন কমপক্ষে ১০ হাজার টাকা হাতখরচা লাগতো হৈমন্তীর। দু’টি দামি গাড়ি, ব্যয়বহুল পার্লারে সাজগোজ, পাঁচতারা হোটেলে লেট নাইট পার্টি— টাকা উড়িয়ে জীবন ‘এনজয়’ করারই পক্ষপাতী ছিলেন হৈমন্তী।