Thursday, September 10, 2026
Latestদেশ

‘ভারত দরিদ্র ছিল না, ভারতকে দরিদ্র বানানো হয়েছিল’, ব্রিটিশ শাসন নিয়ে মন্তব্য ভারত সফররত মার্কিন তরুণীর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: নিউইয়র্কের ট্যাটু শিল্পী জেমা ফেরার জুলকা বর্তমানে জয়পুর সফরে রয়েছেন। ভারতের ইতিহাস ও ঔপনিবেশিক শাসন নিয়ে তাঁর মন্তব্য অনলাইনে ভাইরাল হয়েছে‌।

জেমা বলেন, ‘পশ্চিমা বিশ্বে ভারতকে প্রায়ই দারিদ্র্য ও অতিরিক্ত জনসংখ্যার ছবির মাধ্যমে তুলে ধরা হয়। অথচ যোগব্যায়াম, আয়ুর্বেদ, ধ্যান ও ভারতীয় বস্ত্রের মতো ঐতিহ্য বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয়।’

ভারতের ঐতিহাসিক তুলা, মসলিন ও রেশম শিল্প নিয়েও কথা বলেন জেমা। তাঁর দাবি, ‘ব্রিটিশ ঔপনিবেশিক নীতির কারণে ভারতের ঐতিহ্যবাহী শিল্প ক্ষতিগ্রস্ত হয় এবং বহু তাঁতি ও কারিগরের জীবিকা বিপর্যস্ত হয়।’

ভারতের অহিংস স্বাধীনতা আন্দোলনেরও প্রশংসা করেন তিনি। জেমা জানান, ‘ভারতে এসে তাঁর অভিজ্ঞতা দেশের ইতিহাস ও সংস্কৃতিকে দেখার দৃষ্টিভঙ্গিই বদলে দিয়েছে।’