Sunday, May 3, 2026
দেশ

নাবালিকাকে লাগাতার ধর্ষণের অভিযোগে গ্রেফতার আজমাদ আলি এবং আবু

কলকাতা ট্রিবিউন ডেস্ক: নাবালিকাকে লাগাতার ধর্ষণের অভিযোগে আজমাদ আলী (২২) এবং আবু (২৭) কে গ্রেফতার করল তেলেঙ্গানার ওয়ারঙ্গল পুলিশ। অভিযোগ, গত ৬ মাস ১৫ বছর বয়সী ওই নাবালিকাকে ধর্ষণ করে তারা। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনের ধারায় মামলা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের একজন আবু পুরনো ফার্নিচারের দোকানে কাজ করতো। নাবালিকা মেয়েটিকে বন্ধুত্বের অজুহাতে তার বাড়িতে নিয়ে যায় এবং তাকে লাগাতার ধর্ষণ করতে থাকে। তার ২২ বছর বয়সী ভাই আজমাদ ধর্ষণের কথা জানতে পেরে সেও মেয়েটিকে ধর্ষণ করা শুরু করে।

এই ন্যাক্কারজনক ঘটনাটি প্রকাশ্যে আসে যখন মেয়েটি তার পরিবারকে যৌন নিপীড়নের কথা জানায়। এরপর নির্যাতিতার পরিবার মিলস কলোনি এলাকা থানায় অভিযোগ করে। অভিযুক্তদের বিরুদ্ধে কোনও পুলিশি ব্যবস্থা না নেওয়ার অভিযোগে ক্ষুব্ধ নির্যাতিতার পরিবারের সদস্যরা বৃহস্পতিবার অভিযুক্তদের বাড়ি ও যানবাহনে হামলা চালায়।

এদিকে, এই খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে প্রায় ৫০ জন বিজেপি কর্মী অভিযুক্তের বাড়িতে ঢুকে ভাঙচুর করে। স্থানীয় বিজেপি কর্মী কুসুমা সতীশ দাবি করেছেন, অভিযুক্তরা মেয়েটির ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে এবং এমনকি মেয়ের বাবাকে হত্যা হুমকি দিয়েছে।

ওয়ারঙ্গল থানার এসিপি কে গিরি কুমার বলেন, পুলিশ অভিযুক্তদের সনাক্ত করেছে এবং গ্রেফতার করা হয়েছে। নাবালিকাকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় বিজেপি নেতারা পুলিশকে অবিলম্বে পদক্ষেপ না নেওয়ার জন্য দোষারপ করেছেন। তবে ওয়ারঙ্গলের কমিশনার এভি রঙ্গনাথ সে কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, “বুধবার রাতে আমরা একটি অভিযোগ পেয়েছি এবং বৃহস্পতিবার ভোরে একটি মামলা দায়ের করা হয়েছিল। কোনও বিলম্ব হয়নি।”

তথ্যসূত্র: nijamtoday