Thursday, September 17, 2026
Latestআন্তর্জাতিক

আল্লাহর ঘরকে হুতিদের হাত থেকে বাঁচাতে শেষ পর্যন্ত ইসরায়েলের ইহুদিদের সাহায্য নিতে হচ্ছে: তসলিমা নাসরিন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মক্কায় ড্রোন হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। এরপরেই ইসরায়েলের সহায়তা চাইলো সৌদি আরব। মক্কা জোটের তুরস্ক কিংবা পাকিস্তান সাহায্যের জন্য এগিয়ে যায়নি। এ বিষয়ে তসলিমা নাসরিন লিখেছেন, “আল্লাহর ঘরকে মুসলমান হুতিদের হাত থেকে বাঁচাতে শেষ পর্যন্ত ইসরায়েলের ইহুদিদের সাহায্য নিতে হচ্ছে , যাদের এতকাল মুসলমানের চিরশত্রু বলে গালি দেওয়া হয়েছে!

এদিকে কদিন আগেই খুব ধুমধাম করে মক্কা চুক্তি হলো—সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক। এক দেশ আক্রান্ত হলে নাকি সবাই আক্রান্ত।

এখন সৌদি আক্রান্ত। পাকিস্তান-তুরস্কের টিকিটি দেখা যাচ্ছে না। 

হুতিদের প্রতিরোধ করার জন্য CENTCOM-এর মাধ্যমে ইসরায়েলের কাছ থেকে গোয়েন্দা সহায়তা নিচ্ছে সৌদি আরব।

নিয়তির কী পরিহাস!

মুখে— মুসলিম উম্মাহ।

কাগজে— মক্কা চুক্তি।

বিপদে— ইসরায়েলের গোয়েন্দা তথ্য। 

এখন ইসরায়েলের চোখ-কান ধার নিচ্ছে সৌদি; কাল তার ঢালটাও ধার নিতে হয় কি না কে জানে!

ধর্ম বলে, কে আপন, কে পর।

ড্রোন এসে বলে—আমাকে নামিয়ে বাঁচা আল্লাহর ঘর। 

রাজনীতিরও কী অসাধারণ ধর্মবোধ!

ড্রোন মাথার ওপর না আসা পর্যন্ত শত্রু চেনা যায়।

ড্রোন মাথার ওপর এলে শুধু রাডার চেনা যায়।

ঠিকই, বিপদে ধর্ম নয়, রাডারই ভরসা।”