Sunday, March 15, 2026
কলকাতা

‘বাংলাকে কয়েক গুণ বেশি টাকা দিয়েছে কেন্দ্রের মোদী সরকার’, হিসেব দিলেন সুকান্ত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ইতিমধ্যেই রাজ্য সরকার কেন্দ্রের বিরুদ্ধে বারবার বঞ্চনার অভিযোগ তুলেছে। অভিযোগে বলা হয়েছে, রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্র। এবার এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে একহাত করে নিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

শুক্রবার সুকান্ত বলেন, ‘কংগ্রেস নেতৃত্বাধীন UPA সরকারের থেকে পশ্চিমবঙ্গকে বিভিন্ন প্রকল্প বাবদ অনেক বেশি বরাদ্দ দিয়েছে বিজেপি শাসিত সরকার। যুক্তিহীন অভিযোগ তুলে মানুষকে বিভ্রান্ত করছে তৃণমূল।’

সুকান্ত মজুমদার বলেন, ‘২০০৬ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত UPA সরকার পশ্চিমবঙ্গকে বিভিন্ন প্রকল্প বাবদ যত টাকা দিয়েছে ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত তার কয়েক গুণ টাকা দিয়েছে মোদী সরকার।’