Saturday, May 30, 2026
আন্তর্জাতিক

ধর্মীয় স্থানে হামলার ঘটনাকে কোনওভাবেই সহ্য করা হবে না: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: গত ৮ মার্চ তিনদিনের ভারত সফরে এসেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। হোলি উৎসবে অংশ নেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বসে ভারত- অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ম্যাচ উপভোগ করেন। অ্যান্থনির সঙ্গে আলোচনার সময় অস্ট্রেলিয়ায় হিন্দু মন্দিরে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সাংবাদিক বৈঠকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ জানিয়েছেন, ‘আমি নিশ্চিত করছি যে অস্ট্রেলিয়া এমন একটি দেশ যারা মানুষের বিশ্বাসকে সম্মান করে। ধর্মীয় স্থানে হামলার ঘটনাকে কোনওভাবেই সহ্য করা হবে না। সেটা সকল ধর্মের ক্ষেত্রেই প্রযোজ্য। ধর্মীয় স্থানে হামলার কোনও জায়গা নেই অস্ট্রেলিয়ায়।’