Tuesday, August 25, 2026
রাজ্য​

‘টিকিট না পেলে বিজেপির কথায় নির্দল হিসেবে দাঁড়িয়ে পড়বেন না’, সতর্কবার্তা মমতার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মঙ্গলবার দিঘা থেকে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কর্মীদের সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘টিকিট না পেলে বিজেপির কথায় নির্দল হিসেবে দাঁড়িয়ে পড়বেন না।’

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দলের টিকিট একজনকেই দেওয়া যায়। কেউ টিকিট না পেয়ে দয়া করে বিজেপির কথায় নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে পড়বেন না। আপনার যারা টিকিট পাবেন না তাঁদের কথা মাথায় রাখবে দল। তাদের জন্য ব্যবস্থা করা হবে।’

মমতা বলেন, ‘যারা উপরে বসে আছেন তারা একটু হাঁটাচলা করুন। মানুষের বাড়ি বাড়ি যান। মানুষের সঙ্গে কথা বলুন। দিদির সুরক্ষা কবচ পেয়েছে কি না জানুন।’