Thursday, March 12, 2026
রাজ্য​

বাংলায় রামনবমীর হিংসার ঘটনায় নবান্নর কাছে রিপোর্ট তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা সামনে এসেছে। বাংলার পরিস্থিতি নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের কাছে ফোন করে খোঁজ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আর এবার সরাসরি তৃণমূল সরকারের কাছে রাম নবমীতে বাংলার হওয়া হিংসার ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করলো অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

নবান্নের কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানতে চাইলো রাম নবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে হাওড়া, হুগলিতে হিংসায় কি ঘটেছিল? কেন অশান্তি রোখা গেল না? রাজ্য সরকারের তরফে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছিল? আগামী দিনে এসব রুখতে কী ব্যবস্থা নেওয়া হবে? প্রভৃতি বিষয়ে জানতে চাওয়া হয়েছে।

উল্লেখ্য, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাওড়ার শিবপুরে, হুগলির রিষড়া এবং শ্রীরামপুরে ১৪৪ ধারাও জারি করা হয়।