মদন মিত্রের বাড়িতে আগুন, একতলা পুড়ে ছাই, আতঙ্কে অসুস্থ বিধায়ক
ভবানীপুর: তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে অগ্নিকান্ড। মঙ্গলবার সকাল ১০ টা ১৫ মিনিট নাগাদ মদন মিত্রের বাড়ি থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। পাড়ার লোকজনও পোড়া গন্ধ পান। কালো ধোঁয়া বের হতে থাকে। আতঙ্কে মদন-সহ বাড়ির লোকজন বাইরে বেরিয়ে আসেন।
আগুনের ধোঁয়ায় তৃণমূল বিধায়কের শ্বাসকষ্ট শুরু হয়। তাঁকে অক্সিজেন দেওয়া হয়। তবে এই অগ্নিকান্ডের ঘটনায় কেউ আহত হননি। এই ঘটনার পর মদন মিত্র বলেন, কোনওক্রমে প্রাণে বাঁচলাম।
West Bengal: Fire breaks out at TMC MLA Madan Mitra’s residence in Kolkata
This is my ancestral house. Suddenly I saw a massive storm of arson & immediately understood that some serious incident of fire has taken place. The entire family has come out safely: Madan Mitra pic.twitter.com/VdeE4m1Cpc
— ANI (@ANI) June 8, 2021
দমকলের ৩ টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বিধায়কের শতাব্দীপ্রাচীন বাড়ির একতলাটি পুড়ে গেছে। মদন মিত্র বলেন, যেখান থেকে ধোঁয়া বের হচ্ছিল ওই জায়গায় অন্যদিন তাঁর পাঁচ বছরের নাতি পড়াশোনা করে। ১০ টা পর্যন্ত অনলাইনে ক্লাস চলে। কিন্তু তিনি ভবানীপুরের বাড়ি আসায় নাতি উপর তলায় থাকে। কপালজোরে সবাই রক্ষা পেয়েছেন।
দমকল সূত্রে খবর, মদন মিত্রের বাড়ির একতলার আগুন লেগেছিল। সেখানে সাংসদের অফিসও। তবে হতাহতে কোনও খবর নেই। মদন মিত্র জানান, গতরাত আড়াইটে পর্যন্ত জেগেছিলেন। পড়াশোনা করছিলেন। আগুন লেগে জিনিসপত্র পুড়ে গেলেও কেউ হতাহত হননি বলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তিনি।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

