Wednesday, April 15, 2026
কলকাতা

কলকাতা বইমেলায় প্রকাশিত হলো মুখ্যমন্ত্রীর ‘কবিতা বিতান’-এর ইংরেজি অনুবাদ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: কলকাতা বইমেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘কবিতা বিতান’ বইটির ইংরেজী অনুবাদ প্রকাশিত হলো। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতর ইতিমধ্যেই  কবিতা বিতানের বাংলা সংকলনকে আকাদেমী পুরস্কার দিয়েছে।

এবারের কলকাতা বইমেলায় ‘কবিতা বিতান’ বইটির ইংরেজী অনুবাদের পাশপাশি মুখ্যমন্ত্রীর বেশ কয়েকটি কবিতা ও সমকালীন বিষয়ের ওপর রাজনৈতিক প্রবন্ধের বই প্রকাশিত হয়েছে।

সোমবার শুরু হলো ৪৬ তম কলকাতা বইমেলা। এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রীর লেখা কবিতা বিতানের ইংরেজি সংস্করণ বইটি পাওয়া যাবে বইমেলার ‘জাগো বাংলা’র স্টলে।

উল্লেখ্য, কলকাতা বইমেলা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।