‘মোদীজিকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ’, ভারতে পৌঁছেই বললেন আফগান সাংসদ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আফগানিস্তান থেকে ১৬৮ জন যাত্রীকে নিয়ে ভারতে পৌঁছালো ভারতীয় বিমান বাহিনীর বিমান। তাঁদের মধ্যে ২৪ জন আফগান শিখও রয়েছেন। যাদের মধ্যে দু’জন আবার আফগান সাংসদ। ভারতের পৌঁছানোর পর বর্তমান আফগানিস্তান পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হলে কান্নায় ভেঙে পড়েন আফগান সংসদ নরেন্দ্র সিং খালসা।
দিল্লির কাছে হিন্দন বিমান ঘাঁটিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “গত ২০ বছরে যা কিছু তৈরি হয়েছিল তা এখন শেষ। এখন শূন্য।” উল্লেখ্য, ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানের ক্ষমতায় ছিল জঙ্গিগোষ্ঠী তালিবান। ২০০১ মার্কিন সেনা তাদের ক্ষমতা থেকে সরিয়ে দেয়। দীর্ঘ প্রায় ২০ বছর পর আফগানিস্থানে ফের তালিবান-রাজ ফিরলো।
ভারতে ফেরার পর প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানান তিনি। নরেন্দ্র খালসা সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে প্রতিনিধিত্ব করা দ্বিতীয় আফগান সাংসদ। তিনি জানান, কাবুল বিমানবন্দরে আসার পথে নানা বাধা-বিপত্তির পোহাতে হয়েছে তাঁদের। ৭২ জনের আফগান শিখ ও হিন্দুদের একটি দলকে কাবুল বিমানবন্দরে বাইরে আটকে দিয়েছিল তালিবানিরা। ভারতীয় সেনা সেখান থেকে তাঁদের উদ্ধার করে আনে। ভারতে পৌঁছতে পেরে ভীষণ খুশি হয়েছেন তাঁরা।
#WATCH | Afghanistan’s MP Narender Singh Khalsa breaks down as he reaches India from Kabul.
“I feel like crying…Everything that was built in the last 20 years is now finished. It’s zero now,” he says. pic.twitter.com/R4Cti5MCMv
— ANI (@ANI) August 22, 2021
নরেন্দ্র খালসা ভিডিও বার্তায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন আফগানিস্তান থেকে মানুষকে উদ্ধারের জন্য। তিনি সংকটের পরিস্থিতিতে তাঁকে এবং অন্যদের ভারতে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আফগানিস্তান থেকে ভারতে আরেক আফগান মহিলা বলেন, আফগানিস্তানের পরিস্থিতি উদ্বেগজনক। তাই আমি আমার মেয়ে এবং দুই নাতি -নাতনিকে নিয়ে ভারতে চলে এসেছি। আমাদের ভারতীয় ভাই -বোনেরা আমাদের উদ্ধার করতে এসেছিল। তালিবান আমার বাড়ি পুড়িয়ে দিয়েছে। আমাদের সাহায্য করার জন্য আমি ভারতকে ধন্যবাদ জানাই। আফগানিস্তান থেকে আগত মানুষের মুখে আনন্দ এবং স্বস্তির নিঃশ্বাস ছিল। আফগানিস্তান থেকে নিয়ে আসা ১৬৮ জন যাত্রীর মধ্যে ১০৭ ভারতীয়। যাদের মধ্যে রয়েছে শিশুরাও।


