Friday, November 13, 2026
Latestদেশ

বেঙ্গালুরু মেট্রোর পিঙ্ক লাইনের উদ্বোধন প্রধানমন্ত্রী মোদীর, কর্ণাটকের উপমুখ্যমন্ত্রীর সঙ্গে মেট্রোয় সফর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: শুক্রবার কর্ণাটক সফরে গিয়ে বেঙ্গালুরু মেট্রোর পিঙ্ক লাইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি বেঙ্গালুরু-মেঙ্গালুরু-মাদগাঁও বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করেন তিনি। অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে পুনর্নির্মিত চারটি রেলস্টেশনেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সব মিলিয়ে প্রায় ১৫,৬০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেন তিনি।

উদ্বোধনের পর প্রধানমন্ত্রী মোদী বেঙ্গালুরু মেট্রোর নতুন চালু হওয়া ৭.৫ কিলোমিটার দীর্ঘ তাভারেকেরে থেকে আইআইএম বেঙ্গালুরু মেট্রো স্টেশন পর্যন্ত অংশে সফর করেন। তাঁর সঙ্গে ছিলেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার, রাজ্যপাল সুধা যাদব, বেঙ্গালুরু দক্ষিণের সাংসদ তেজস্বী সূর্য এবং মন্ত্রী কে বি গৌড়া।

পিঙ্ক লাইনের পরিষেবার সূচনা করার সময় ডি কে শিবকুমারের হাত ধরে যৌথভাবে পতাকা নাড়িয়ে মেট্রো পরিষেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এদিন দুই নেতাকে হাসিমুখে কথা বলতে এবং একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করতেও দেখা যায়।