Monday, September 14, 2026
Latestরাজ্য​

বাংলাদেশ থেকে কোনও ইসলামিক বক্তাকে পশ্চিমবঙ্গে ঢুকতে দেওয়া হবে না: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘তৃণমূল জমানায় বাংলাদেশ থেকে ইসলামিক বক্তারা পশ্চিমবঙ্গে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে আসতেন। তাদের আর পশ্চিমবঙ্গে ঢুকতে দেওয়া হবে না।’

শুভেন্দু অধিকারী বলেন, ২ বছর আগে বাংলাদেশ থেকে আসা এক হুজুর বলেছিলেন, আমেরিকার কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। আমরা জনবিস্ফোরণ ঘটিয়ে পারমাণবিক অস্ত্রকেও ধ্বংস করে দিতে পারি। তিনি পশ্চিমবঙ্গ তথা ভারতে জনবিস্ফোরণ ও ডেমোগ্রাফি (জনবিন্যাস) বদলে দেওয়ার হুমকি দিয়েছিলেন।’

মুখ্যমন্ত্রীর কথায়, ডেমোগ্রাফি পরিবর্তন নিয়ে পশ্চিমবঙ্গবাসীর ‘আধ্যাত্মিক জাগরণের’ প্রয়োজন।