Tuesday, March 31, 2026
Latestরাজ্য​

‘আমাকে খুনের পরিকল্পনা করেছিলেন মমতা’, বিস্ফোরক অভিযোগ অধীর চৌধুরীর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মুর্শিদাবাদের নওদায় নির্বাচনী সভা (West Bengal Assembly Election 2026) ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। সভা থেকে কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে (Adhir Chowdhury) আক্রমণ করেন অভিষেক। অভিযোগ তোলেন বিজেপির সঙ্গে সেটিং রয়েছে অধীর চৌধুরীর। মুর্শিদাবাদের নওদার সভা থেকে অধীরের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক। তারপর সেই অভিযোগের পাল্টা জবাব দিলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী নিজেই। আধীরের দাবি, তাঁকে খুন করার চেষ্টা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  

অভিষেকের অভিযোগ খারিজ করে আধীর জানিয়েছেন, ‘আমার নিরাপত্তা বলয়ে রাজ্য পুলিশও রয়েছে। কনভয়ে প্রথম পাইলট গাড়ি রাজ্য পুলিশের থাকে।’ অধীরবাবুর দাবি, ‘নিজে থেকে নিরাপত্তা চেয়ে কোনও সময় চিঠি দেননি তিনি।’ 

প্রাক্তন সাংসদ এবং বহরমপুর আসনে কংগ্রেসের প্রার্থী অধীর চৌধুরী অভিষেকের পাল্টা তোপ দেগে বলেন, “আমার নিরাপত্তা আজ থেকে নেই, আমি যখন সংসদে ছিলাম তখন থেকে আমার নিরাপত্তা রয়েছে।”

অধীর চৌধুরীর পালটা অভিযোগ, “এটা আমি আগেও বলেছি, আজও বলছি। ডোমকলে যে হুমায়ুন কবীরকে প্রার্থী করেছে, সে যখন এসপি ছিল তখন আমায় খুন করার পরিকল্পনা করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই সে এই কাজ করেছিল।” 

তারপরেই একযোগে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি। আরো বলেন “আমি তো খোকাবাবুর মত সোনার চামচ মুখে নিয়ে জন্মাইনি। তিনি কেন এত নিরাপত্তা পেলেন?” বিস্ফোরক অধীরের দাবি, “আমার নিরাপত্তার পিছনে কারণ আছে। 

রবিবার নওদার সভা থেকে অভিষেক প্রশ্ন তোলেন, ‘অধীর চৌধুরী এবং হুমায়ুন কবীরকে নিরাপত্তা দেয় সিআরপিএফ। কেন? সাংসদ না হয়েও নিরাপত্তা পাচ্ছেন অধীর। মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক পদে রয়েছেন। তাঁকে নিরাপত্তা দেয় রাজ্যের পুলিশ।’ অভিষেক আরো বলেন, ‘মানুষকে অত্যাচার করেছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। আপনি মানুষের প্রতিনিধি হলে তাঁদের নিরাপত্তা ফিরিয়ে দিন। অধীর চৌধুরীকে বলেন আপনি মানুষের প্রতিনিধি হলে তাঁদের নিরাপত্তা ফিরিয়ে দিন। ২৪ ঘণ্টার মধ্যে রাজ্য সরকার আপনাকে নিরাপত্তা দেবে।”

তৃণমূল-বিজেপি সেটিং এর তত্ত্ব খারিজ করে অভিষেক আধীরকে পালটা আক্রমণ করেন। এখানেই থেমে থাকেননি। তিনি বলেন, কে সেটিং করে রেখেছে মানুষ দেখতে পাচ্ছে। “দিল্লিতে সব প্রাক্তন সাংসদকে বাড়ি ছেড়ে দিতে হয়েছে। অথচ অধীর চৌধুরীর বাড়ি এখনও রয়েছে। বুঝুন সেটিং।”

প্রসঙ্গত , আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) ২৮৪ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেস। রবিবার বিকেলে ঘোষণা হওয়া এই তালিকায় বহরমপুর থেকে প্রার্থী করা হয়েছে অধীর চৌধুরীকে।