Mann Ki Baat: অভয়ার মায়ের সঙ্গে বসে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ শুনলেন সুকান্ত মজুমদার
কলকাতা ট্রিবিউন ডেস্ক: রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাতের ১৩২ তম পর্ব ছিলো। এদিন পানিহাটি বিধানসভা আসনে বিজেপি প্রার্থী রত্না দেবনাথের (অভয়ার মা) সঙ্গে বসে ‘মন কি বাত’ শুনলেন সুকান্ত মজুমদার।
এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার লিখেছেন, “আজ পানিহাটি বিধানসভা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী শ্রীমতি রত্না দেবনাথ (অভয়া বোনের মাতৃদেবী) মহাশয়া এবং ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের কলকাতা উত্তর শহরতলী সাংগঠনিক জেলার প্রিয় কার্যকর্তাবৃন্দের সঙ্গে যশস্বী প্রধানমন্ত্রী আদরণীয় শ্রী নরেন্দ্র মোদীজির (Narendra Modi) ‘মন কি বাত’ কার্যক্রমের সম্প্রচার শ্রবণ করলাম।”


