Tuesday, March 10, 2026
Latestদেশ

Chhatrapati Sambhajinagar Railway Station: ঔরঙ্গজেব রেলস্টেশনের নাম বদলে ‘ছত্রপতি সম্ভাজিনগর’ রেলস্টেশন হচ্ছে, বিজ্ঞপ্তি জারি দক্ষিণ মধ্য রেলওয়ের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ঔরঙ্গাবাদ রেলওয়ে স্টেশনের নাম বদলে নতুন নামকরণ করা হয়েছে ছত্রপতি সম্ভাজিনগর রেলওয়ে স্টেশন। শনিবার রেলওয়ে জানিয়েছে, এই রেলস্টেশনের নতুন স্টেশন কোড ‘CPSN’।

মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ শহরের নাম পরিবর্তনের ৩ বছর পর, ঔরঙ্গাবাদ রেলস্টেশনের আনুষ্ঠানিক নামকরণ করা হয়েছে ছত্রপতি সম্ভাজিনগর রেলওয়ে স্টেশন।

মধ্য রেলওয়ে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই স্টেশনের নতুন স্টেশন কোড হবে ‘সিপিএসএন’। ছত্রপতি সম্ভাজিনগর একটি পর্যটন কেন্দ্র, যা অজন্তা গুহা এবং ইলোরা গুহা-সহ অনেক ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ দ্বারা বেষ্টিত, উভয়ই ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান।


বিজেপির নেতৃত্বাধীন মহাযুতি সরকার ১৫ অক্টোবর ঔরঙ্গজেব রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তনের জন্য একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করেছিল।

মুঘল সম্রাট ঔরঙ্গজেবের নাম বদলে ছত্রপতি শিবাজি মহারাজের পুত্র এবং মারাঠা রাজ্যের দ্বিতীয় শাসক ছত্রপতি সম্ভাজির প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে নতুন এই নামকরণ করা হয়েছে।