Wednesday, April 15, 2026
বিনোদন

উন্মুক্ত বুকের খাঁজে ঝুলছে মা লক্ষ্মী, হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে তাপসী পান্নুর বিরুদ্ধে মামলা দায়ের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন তাপসী পান্নু। যাতে তাকে দেখা যায়, ফ্যাশন শোয়ের জন্য তার উন্মুক্ত বুকের খাঁজে ঝুলছে মা লক্ষ্মীর লকেট। এরপরেই হিন্দুত্ববাদীরা তার উপর ক্ষেপে যান। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তোলা হয় তাপসী পান্নুর বিরুদ্ধে। এবার অভিনেত্রীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের।

সোমবার হিন্দু রক্ষক সংগঠনের আহ্বায়ক তথা বিজেপি বিধায়ক মালিনী গৌরের ছেলে একলব্য সিং গৌর তাপসী পান্নু বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। একলব্য সিং গৌরের অভিযোগ, “খোলামেলা পোশাকে দেবী লক্ষ্মীর লকেট গলায় ঝুলিয়ে হিন্দু ধর্মকে অপমান করেছেন তাপসী।” অভিনেত্রীর বিরুদ্ধে ইন্দোরে মামলা দায়ের করেছেন তিনি।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।