Wednesday, May 27, 2026
রাজ্য​

‘হৈমন্তী মালদাতে ছিল, দেশ ছাড়তে পারে’

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সম্প্রতি নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে রহস্যময়ী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের। এরপর থেকে সংবাদের শিরোনামে রয়েছেন পেশায় মডেল হৈমন্তী। সিবিআই সূত্রে খবর, প্রায় দুই থেকে আড়াই হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে গোপাল-হৈমন্তীর। তবে এই মুহূর্তে লাপাত্তা রয়েছেন হৈমন্তী। কোথায় রয়েছেন তিনি।

হৈমন্তীর পরিবার জানিয়েছে, “সঠিক সময়ে সামনে আসবেন হৈমন্তী।”

তবে এবার হৈমন্তীকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করে বসলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। তিনি বলেন, “আমার যা শোনা তাতে হৈমন্তী চাঁচলে ছিলেন। সেখান থেকে তিনি আত্মগোপন করেছেন।”

হৈমন্তী দেশ ছাড়তে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন বিজেপি সাংসদ। খগেন বলেন, “ওখান থেকে বিহার যেতে পারে। বাংলাদেশও চলে যেতে পারেন। কুন্তল ঘোষ ওর নাম নিয়েছে। ওর চর তো সব জায়গাতেই রয়েছে।”